নির্বাচন কমিশন (ইসি) মধ্যপ্রাচ্যের সাত দেশে প্রবাসী ভোটার নিবন্ধন পুনরায় চালু করেছে। ঠিকানা সংক্রান্ত জটিলতার কারণে আগে এই দেশে নিবন্ধন স্থগিত ছিল।
শনিবার (২৯ নভেম্বর) ইসির জনসংযোগ শাখা এ তথ্য জানিয়েছে।
ইসি জানায়, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত ও মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি ভোটারদের নিবন্ধন কার্যক্রম শনিবার সকাল ৬টা থেকে পুনরায় শুরু হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ব্যালট পাওয়ার জন্য সঠিক পোস্ট কোডসহ ঠিকানা ব্যবহার করা জরুরি। প্রয়োজনে বন্ধু বা আত্মীয়ের ঠিকানা, অথবা নিকটস্থ সুপরিচিত কোনো প্রতিষ্ঠান বা ভবনের ঠিকানা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।





